বায়নাপত্র (Contract for Sale)
2021-04-16 23:42:36
কোন সম্পত্তির আংশিক মূল্য পরিশোধের মাধ্যমে উক্ত সম্পত্তি ভবিষ্যৎ কোন নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রয়-বিক্রয়ের নিমিত্ত পক্ষগণের মধ্যে যে লিখিত চুক্তি সম্পাদিত হয়, তাকে বায়নাপত্র বলে। অর্থাৎ কোন সম্পত্তির সাব্যস্তকৃত মূল্যের কিছু অংশ প্রাপ্তি বা প্রদানের পর উক্ত সম্পত্তি সম্পূর্ণ মূল্য পরিশোধ ও হস্তান্তর বিষয়ে পক্ষগণ কর্তৃক যে দলিল সম্পাদন করা হয়, তাকে বায়নাপত্র বলে।
সম্পত্তি হস্তান্তর আইনের ৫৪ক [১] ধারা অনুযায়ী, কোন স্থাবর সম্পত্তির বায়না বা বিক্রয় চুক্তি কেবল লিখিত এবং নিবন্ধন আইন, ১৯০৮ এর অধীন নিবন্ধিত দলিলমূলে সম্পন্ন করা যাইবে।