নকল উত্তোলন প্রক্রিয়া
নিবন্ধিত দলিলের সার্টিফাইড কপি (নকল) সংগ্রহের সম্পূর্ণ প্রক্রিয়া
নকল উত্তোলনের ধাপসমূহ
- 1
তল্লাশ ও পরিদর্শন (ফরম ৩৬)
প্রথমে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে ফরম ৩৬ পূরণ করে দলিলের তথ্য তল্লাশ করুন এবং প্রাপ্ত তথ্য নোট করে রাখুন।
- 2
নকলের আবেদন (ফরম ৩৭)
তল্লাশের তথ্য অনুযায়ী ফরম ৩৭ পূরণ করে সার্টিফাইড কপির জন্য আবেদন জমা দিন। একাধিক দলিলের ক্ষেত্রে আলাদা আবেদন প্রয়োজন।
- 3
ফি পরিশোধ
স্ট্যাম্প শুল্ক, জি(এ) ফি, জিজি ফি ও কোর্ট ফি নির্ধারিত হারে পরিশোধ করুন।
- 4
নকল সংগ্রহ ও যাচাই
সাধারণত ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে রশিদ দেখিয়ে নকল সংগ্রহ করুন। প্রতিটি পাতায় সিল ও স্বাক্ষর যাচাই করুন।
নকল উত্তোলন ফি
প্রতি পাতা = বালাম বহিতে লিপিবদ্ধকৃত ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পাতা
| বিবরণ | ফি |
|---|---|
| ০১। স্ট্যাম্প শুল্ক — মূল দলিলে শুল্ক ১০০০ টাকা বা তদনিম্ন হলে | ১০০/- |
| স্ট্যাম্প শুল্ক — অন্যান্য ক্ষেত্রে [দফা ২৩] | ২০০/- |
| ০২। জি(এ) ফি [প্রতি পাতা] | ২৪ টাকা |
| ০৩। জিজি ফি [প্রতি পাতা] | ৩৬ টাকা |
| ০৪। কোর্ট ফি | ২০ টাকা |
উদাহরণ ১: প্রিন্টকৃত খসড়া (৮ পাতা)
কম্পিউটারে প্রিন্ট করে খসড়া সরবরাহ করলে জি ও জিজি ফি অর্ধেক
| বিবরণ | ফি (৳) |
|---|---|
| স্ট্যাম্প শুল্ক (খসড়ার সাথে পূর্বেই সরবরাহকৃত) | — |
| জি(এ) ফি — ৮ পাতা × ১২ (অর্ধেক) | ৯৬ |
| জিজি ফি — ৮ পাতা × ১৮ (অর্ধেক) | ১৪৪ |
| কোর্ট ফি | ২০ |
| নকল ফি মোট | ২৬০ |
| তল্লাশ পূর্বে সম্পন্ন না হলে অতিরিক্ত: | |
| এফ(১) — সূচিবহি তল্লাশ ফি (১ বৎসর) | ২০ |
| এফ(২) — পরিদর্শন ফি | ১০ |
| তল্লাশসহ সর্বমোট | ২৯০ |
উদাহরণ ২: হাতে লেখা নকল (৮ পাতা)
অফিসের নকলনবিশ কর্তৃক হাতে লেখা হলে পূর্ণ ফি প্রযোজ্য
| বিবরণ | ফি (৳) |
|---|---|
| স্ট্যাম্প শুল্ক (আবেদনকারী কর্তৃক সরবরাহকৃত) | — |
| জি(এ) ফি — ৮ পাতা × ২৪ | ১৯২ |
| জিজি ফি — ৮ পাতা × ৩৬ | ২৮৮ |
| কোর্ট ফি | ২০ |
| নকল ফি মোট | ৫০০ |
| তল্লাশ পূর্বে সম্পন্ন না হলে অতিরিক্ত: | |
| এফ(১) — সূচিবহি তল্লাশ ফি (১ বৎসর) | ২০ |
| এফ(২) — পরিদর্শন ফি | ১০ |
| তল্লাশসহ সর্বমোট | ৫৩০ |
বিশেষ দ্রষ্টব্য
- অগ্রাধিকার সেবা [জি(বি) ফি]: দ্রুত নকল চাইলে অতিরিক্ত ৫০ টাকা বা ৪ পৃষ্ঠার অধিক হলে প্রতি পৃষ্ঠা ১৫ টাকা অতিরিক্ত ফি দিতে হবে।
- মুদ্রিত/টাইপকৃত নকল প্রত্যয়নের ক্ষেত্রে জি ও জিজি ফিসের অর্ধেক পরিশোধ করতে হবে।
- ফিমুক্ত নকল ব্যতীত সকল নকলের আবেদনে ২০ টাকার কোর্ট ফি স্ট্যাম্প সংযুক্ত করতে হবে।
- তল্লাশ ও পরিদর্শন ব্যতীত সরাসরি নকলের আবেদন করা হলেও এফ(১) ও এফ(২) ফি পরিশোধ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- •পূরণকৃত আবেদনপত্র (ফরম ৩৭)
- •আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি
- •দলিলের রেজিস্ট্রেশন নম্বর, তারিখ ও সাব-রেজিস্ট্রি অফিসের নাম
- •সকল ফি জমাদানের রশিদ
- •২০ টাকার কোর্ট ফি স্ট্যাম্প
- •প্রয়োজনে বৈধ পাওয়ার অফ অ্যাটর্নি
সতর্কতা ও পরামর্শ
- আবেদনের আগে দলিলের নম্বর, তারিখ ইত্যাদি তথ্য নিশ্চিত করে নিন।
- পৃষ্ঠা ও শব্দ সংখ্যা অনুযায়ী সঠিক ফি হিসাব করুন।
- ফি জমার সকল রশিদ ও আবেদনপত্রের কপি সংরক্ষণ করুন।
- কপি পাওয়ার পর সিল ও স্বাক্ষর যাচাই করুন।
- জরুরি প্রয়োজন না থাকলে অগ্রাধিকার সেবা (অতিরিক্ত ফি) এড়িয়ে চলুন।
আইনি রেফারেন্স
ধারা ৫৭, টীকা (১):
পরিদর্শন বাবদ প্রদেয় ফিস পূর্বে প্রদান সাপেক্ষে, ১ ও ২ নং রেজিস্টার বহি এবং সূচিবহি জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকিবে। ৩ ও ৪ নং রেজিস্টার বহি এবং উহাদের সূচিসমূহ সর্বসাধারণের পরিদর্শন ও তল্লাশির জন্য উন্মুক্ত থাকিবে না।
ধারা ৫৭, টীকা (২):
৩ নং রেজিস্টার বহি এবং উহার সূচির নকল সম্পাদনকারীর জীবিতাবস্থায় কেবল সম্পাদনকারী বা তাহার এজেন্টকে দেওয়া যাইবে এবং তাহার মৃত্যুর পর যে কোন আবেদনকারীকে দেওয়া যাইবে।
ধারা ৫৭, টীকা (৩):
৫ নং রেজিস্টার বহিতে (উইল জমাকরণের রেজিস্টার) লিপিবদ্ধ বিষয় পরিদর্শন বা লিপিবদ্ধ বিষয়াদির নকল মঞ্জুর করিবার কোন বিধান নাই।
অনুচ্ছেদ ১৭৩ — তল্লাশ ও নকল আবেদন পদ্ধতি:
(ক) নকলের আবেদনকারী স্বয়ং তল্লাশ করিতে না চাহিলে পৃথক আবেদনের প্রয়োজন নাই, তবে নকলের আবেদনের ৯ম কলামে চ(১) ও চ(২) ফি লিপিবদ্ধ করিতে হইবে। (খ) পূর্বে তল্লাশ ফি পরিশোধ ও তল্লাশ সম্পন্ন করিয়া নকলের আবেদন করিলে নতুন তল্লাশ ফি ধার্য হইবে না। (গ) তল্লাশ বা পরিদর্শন আবেদনের তারিখ হইতে ২০ দিনের মধ্যে সমাপ্ত করিতে হইবে। (ঘ) সাধারণত আবেদনকারী নিজে তল্লাশ করিবেন। নিরক্ষর হইলে সনদপ্রাপ্ত দলিল লেখক বা আইনজীবী দ্বারা তল্লাশ করাইতে হইবে।
অনুচ্ছেদ ১৮৫ — তল্লাশের সীমাবদ্ধতা:
(ক) তল্লাশের ফিস প্রদানে আবেদনকারী ভুক্তি পড়িবার অধিকারপ্রাপ্ত হইবেন, কিন্তু নকল লইবার অধিকার পাইবেন না। তল্লাশ নিষ্ফল হইলে ফিস ফেরত হইবে না। (খ) পরিদর্শনে দলিল সনাক্তের জন্য তথ্য চিরকুটে পেন্সিল দ্বারা লিখিতে পারিবেন।
অনুচ্ছেদ ১৮৬ — তল্লাশ ফি মওকুফ:
নিম্নবর্ণিত ক্ষেত্রে তল্লাশ বা পরিদর্শন ফি ধার্য করা যাইবে না — (ক) নিবন্ধনের জন্য গ্রাহ্য হইয়াছে কিন্তু বহিতে নকল হয় নাই; (খ) দাখিল হইয়াছে কিন্তু নিবন্ধনের জন্য গ্রাহ্য হয় নাই; (গ) নিবন্ধন অগ্রাহ্য হওয়ার সময় আবেদন করা হইয়াছে।
রেজিস্ট্রেশন বিধিমালা ২০১৪, অনুচ্ছেদ ১০৮:
নকলের আবেদনের আগে ৩৬ নং ফরম অনুযায়ী তল্লাশ ও পরিদর্শনের আবেদন করতে হবে। এরপর ৩৭ নং ফরমে নকলের জন্য আবেদন করতে হবে।