প্রয়োজনীয় কাগজপত্র
ধারা ৫২ক, ধারা ২২ক(১), ধারা ২২ক(২), ধারা ২২ক(৩) অনুযায়ী দলিল রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- 1
মালিকানা প্রমাণের বায়া দলিল
মূল কপি অথবা সার্টিফাইড কপি
সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের কার্যালয় / পুরনো দলিলের ক্ষেত্রে জেলা রেজিস্ট্রারের কার্যালয় (সদর রেজিস্ট্রেশন রেকর্ডরুম)
- 2
সিএস/এসএ/আরএস/বিএস/বিআরএস অথবা নামজারি খতিয়ান
মূল কপি অথবা সহি মোহরিয়া নকল
জেলা প্রশাসকের রেকর্ড রুম / land.gov.bd
- 3
হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর (খাজনা) রশিদ (দাখিলা)
ইউনিয়ন ভূমি অফিস (তহশিল অফিস) / ldtax.gov.bd
- 4
পরিচয়পত্র / সনাক্তকরণ ডকুমেন্ট
ক্রেতা ও বিক্রেতার জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন সনদ / পাসপোর্ট এর কপি
সরকার কর্তৃক সরবরাহকৃত
- 5
সদ্যতোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি
ক্রেতা ও বিক্রেতা — প্রতি ব্যক্তির জন্য ২ কপি
সর্বশেষ তোলা ছবি প্রয়োজন
- 6
ওয়ারিশ সনদপত্র (উত্তরাধিকারসূত্রে প্রযোজ্য)
অনধিক ৩ মাসের মধ্যে ইস্যুকৃত
স্থানীয় পৌরসভা / ইউনিয়ন পরিষদ কার্যালয়
- 7
E-TIN সনদ ও সর্বশেষ আয়কর রিটার্ন (প্রযোজ্য ক্ষেত্রে)
সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড ও সকল পৌরসভার অধীন ১০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তিতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য প্রযোজ্য
জাতীয় রাজস্ব বোর্ড — nbr.gov.bd
- 8
নিবন্ধন সনদ (কোম্পানি / প্রতিষ্ঠানের ক্ষেত্রে)
কোম্পানি: RJSC সনদ | ব্যবসা প্রতিষ্ঠান: ট্রেড লাইসেন্স ও BIN/VAT সনদ | শিক্ষা/ধর্মীয় প্রতিষ্ঠান: স্ব স্ব মন্ত্রণালয় কর্তৃক সনদ | সমবায় সমিতি: সমবায় অধিদপ্তর কর্তৃক সনদ
সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা / মন্ত্রণালয় / অধিদপ্তর
- 9
NOC ও অতিরিক্ত দলিলাদি (কোম্পানি / প্রতিষ্ঠান কর্তৃক হস্তান্তরের ক্ষেত্রে)
সমবায়: জেলা সমবায় কার্যালয় প্রদত্ত NOC | কোম্পানি: RJSC প্রদত্ত হালনাগাদ Form-XII, MoA ও AoA | বোর্ড রেজোলিউশন: জমি হস্তান্তরের অনুমোদন সংক্রান্ত
RJSC (roc.gov.bd) / সমবায় অধিদপ্তর / সংশ্লিষ্ট নিয়ন্ত্রক দপ্তর
দ্রুত প্রশ্নোত্তর
রেজিস্ট্রি করতে কি কি লাগে?
বায়া দলিল, খতিয়ান, খাজনা রশিদ, NID, ছবি (২ কপি), E-TIN ও রিটার্ন (প্রযোজ্য হলে)।
অনলাইনে খাজনা পরিশোধ করা যায়?
হ্যাঁ — ldtax.gov.bd বা portal.ldtax.gov.bd থেকে।
অনলাইনে খতিয়ান পাওয়া যায়?
অনেক এলাকায় পাওয়া যায় — land.gov.bd
ওয়ারিশ সনদ কখন লাগে?
উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি হস্তান্তরে। সর্বোচ্চ ৩ মাসের মধ্যে ইস্যুকৃত হতে হবে।
E-TIN কি বাধ্যতামূলক?
সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড ও সকল পৌরসভার অধীন ১০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তিতে।
কোম্পানির ক্ষেত্রে কী কী লাগে?
RJSC সনদ, হালনাগাদ Form-XII, MoA ও AoA, এবং জমি হস্তান্তরের অনুমোদন সংক্রান্ত Board Resolution।
সমবায় সমিতির জমি হস্তান্তরে কী লাগে?
সমবায় অধিদপ্তর বা জেলা সমবায় কার্যালয় প্রদত্ত NOC এবং সংশ্লিষ্ট নিবন্ধন সনদ।