সরাসরি মূল অংশে যান
দলিল সেবা

উৎসে আয়কর

বিদেশী মিশন কর্তৃক জমি ক্রয় বা লিজ গ্রহণের ক্ষেত্রে উৎসে কর (৫৩এইচ) প্রযােজ্য কি না?

The United Nations (Privileges and Immunities) Act, 1948 এবং Vienna Convention on Diplomatic Relation, 1961 - এর Article 23(1) অনুযায়ী জাতিসংঘ বা এর অঙ্গ সংস্থা অথবা বিদেশী মিশনসমূহের উপর জাতীয়, আঞ্চলিক বা মিউনিসিপালিটি এর কোন ধরনের কর প্রযােজ্য নয়। ফলে বিদেশী মিশন বা দূতাবাসসমূহ কর্তৃক জমি ক্রয়/বিক্রয়কালে কোনরূপ আয়কর আদায়যােগ্য নয় এবং তাদের ক্ষেত্রে করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন) - এর প্রয়ােজন হয় না।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বাের্ডের ২০.০৩.২০১১ তারিখের জারাবাে/কর-৭/আঃআঃবিঃ/৫/২০১০/৫০ নং পত্রে সুস্পষ্ট নির্দেশনা প্রদত্ত হয়েছে।

সম্পর্কিত আইন ও বিধিমালাঃ

বিদেশী মিশন কর্তৃক জমি ক্রয় বা লীজ গ্রহণের ক্ষেত্রে উৎসে আয়কর মওকুফ [জাতীয় রাজস্ব বাের্ড]

রিয়েল এস্টেট প্রতিষ্ঠান কর্তৃক কোন জমি বা প্লট ক্রয়ের পর উন্নয়ন না করে বা বিভিন্ন প্লটে বিভক্ত না করে বিক্রয় করলে উৎসে আয়কর (53FF) এবং মূল্য সংযােজন কর প্রযোজ্য কি না?

রিয়েল এস্টেট বা ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যবসায় নিয়ােজিত প্রতিষ্ঠান যেহেতু বাণিজ্যিক ভিত্তিতে জমি বা প্লট বিক্রয় কাজে নিয়ােজিত বিধায় আয়কর অধ্যাদেশ, ১৯৮৫-এর ধারা ৫৩এফএফ এবং মূল্য সংযােজন কর আইন, ১৯৯১-এর বিধান মােতাবেক বিবেচ্য বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে উৎসে আয়কর (৫৩এফএফ) এবং মূল্য সংযােজন কর আদায়যােগ্য।

সম্পর্কিত আইন ও বিধিমালাঃ

53H, 53FF এবং আয়কর বিধিমালা, 17II তে আনীত সংশোধনের বিষয়ে স্পষ্টিকরণ, ২০১৪

53FF রিয়েল এস্টেট বা ল্যান্ড ডেভেলপার কর্তৃক পরিশোধযোগ্য, ২০০৬

রিয়েল এস্টেট ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক কোন জমি ক্রয়ের পর বিক্রয় করলে উৎসে আয়কর (৫৩এফএফ) এবং মূল্য সংযােজন কর (VAT) আদায়যােগ্য কি না?

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫৩এফএফ ধারার বিধান মােতাবেক রিয়েল এস্টেট ব্যবসায় নিয়ােজিত ব্যক্তির ক্ষেত্রে উৎসে আয়কর (৫৩এফএফ) প্রযােজ্য বা আরােপযােগ্য। সেহেতু রিয়েল এস্টেট ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক কোন জমি ক্রয়ের পর বিক্রয় করলে উৎসে আয়কর (৫৩এফএফ) এবং মূল্য সংযােজন কর (VAT) আদায়যােগ্য নয়।

তবে, উক্ত প্রতিষ্ঠান রিয়েল এস্টেট ব্যবসার ন্যায় ভূমির উন্নয়ন বা ভবন নির্মাণপূর্বক ক্রয়-বিক্রয় কাজে নিয়ােজিত থাকলে উৎসে আয়কর (৫৩এফএফ) এবং মূল্য সংযােজন কর আদায়যােগ্য হবে। (সূত্রঃ জাতীয় রাজস্ব বাের্ডের নথি নং ০৮.০১.০০০০.০৩০.০৭.০০৭.২০১৫/০৫ তারিখ ১০ মার্চ, ২০১৫ খ্রি.)